

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি প্রস্তুত করা হচ্ছে। সোমবার (১৩ জুলাই) নোয়াখালী কলেজের ২০২৫-২৬ সেশনের অনার্স প্রথম বর্ষের নবীন বরণ ও শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সাদ্দাম বলেন, শেখ হাসিনা দেশে আসবো আসবো বলে শুনছেন। এদিকে সরকার তার জন্য ফাঁসির দড়ি প্রস্তুত করছে। তিনি বলেন, আমরা চাই তিনি তাড়াতাড়ি আসুক এবং রায়ও দ্রুত কার্যকর হোক।
শিবির সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, তাকে দেশে ফিরতেই হবে এবং গণহত্যার জন্য বিচারের মুখোমুখি হতে হবে। তিনি দাবি করেন, আদালত ইতোমধ্যে তার বিচারের রায় ঘোষণা করে রেখেছে।
সাদ্দাম আরও অভিযোগ করেন, দেশের প্রশাসনে নগ্ন দলীয়করণ চলছে। তিনি বলেন, নির্বাচন না দিয়ে প্রশাসক বসানো হচ্ছে এবং ছাত্রদের জন্য সঠিক সিস্টেম প্রতিষ্ঠা না হওয়ায় তারা জীবন দেয়নি।
অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, নোয়াখালী শহর জামায়াতের সভাপতি আবদুল্লাহ আল মাহবুব, সেক্রেটারি মো. বোরহান উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।