

ঢাকাস্থ মার্কিন দূতাবাস বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন নির্দেশনা প্রকাশ করেছে, যেখানে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীকে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের সঠিক তথ্য প্রদান করতে হবে।
সোমবার (১৩ জুলাই) দূতাবাস তাদের ওয়েবসাইটে এই নির্দেশনা জানায়। এতে বলা হয়েছে, ভিসা আবেদনকারীদের ডিএস-১৬০ (DS-160) আবেদন ফরমে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডেল উল্লেখ করতে হবে।
মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদনকারীরা আবেদনপত্রে স্বাক্ষর করার মাধ্যমে প্রদত্ত তথ্য সঠিক ও সত্য বলে প্রত্যয়ন করেন। তাই তথ্য গোপন বা ভুল তথ্য প্রদান করলে ভিসা আবেদন প্রত্যাখ্যাত হতে পারে।
এছাড়া, তথ্য গোপন বা ভুল তথ্য দেওয়ার কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রে আবেদনকারী অযোগ্য হিসেবে বিবেচিত হতে পারেন বলেও সতর্ক করেছে দূতাবাস।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।