
ডেস্ক রিপোর্ট :
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে গৃহবন্দি করা হয়েছে। ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে গোপন আঁতাত এবং শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তাকে নিজেদের হেফাজতে নিয়েছে।
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে চারজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, ইসরাইল দীর্ঘ সময় ধরে আহমেদিনেজাদকে একটি বড় গোয়েন্দা সম্পদ হিসেবে দলে টানার চেষ্টা করে আসছিল। তাদের পরিকল্পনা ছিল বর্তমান ইরানি শাসনের পতন ঘটিয়ে আহমেদিনেজাদকে পরবর্তী শীর্ষ নেতা হিসেবে ক্ষমতায় বসানো।
২০২৪ সালের শুরুর দিকে বুদাপেস্টের লুদোভিকা ইউনিভার্সিটির রেক্টর গেরগেলি ডেলির মাধ্যমে আহমেদিনেজাদকে জলবায়ু বিষয়ক সম্মেলনের অজুহাতে হাঙ্গেরিতে আমন্ত্রণ জানানো হয়। এই সম্মেলনটি ছিল আহমেদিনেজাদ এবং ইসরাইলি গোয়েন্দাদের গোপন বৈঠকের একটি ছদ্মবেশ।
গত ফেব্রুয়ারিতে আহমেদিনেজাদের বাসভবনে একটি ইসরাইলি বিমান হামলা চালানো হয়। এরপর মোসাদ এজেন্টরা তাকে একটি গোপন নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর সম্প্রতি তাকে জনসমক্ষে দেখা যায়। তবে আইআরজিসি পরে তাকে গৃহবন্দি করে।
আহমেদিনেজাদের সাবেক উপদেষ্টা আবদোলরেজা দাভারি জানিয়েছেন, তিনি ক্ষমতার লোভেই ইসরাইলের সাথে হাত মিলিয়েছিলেন। তবে মোসাদ ও আহমেদিনেজাদের মুখপাত্র এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।