
ডেস্ক রিপোর্ট :
ফুটবল বিশ্বকাপের এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলোর জন্য অর্থ পুরস্কারের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে মোট পুরস্কারের পরিমাণ ৮৭১ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৭৪৬ কোটি টাকার সমান।
ফিফা প্রাথমিকভাবে ৭২৭ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছিল, যা ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় ৫০ শতাংশ বেশি। তবে এপ্রিলে ফিফা মূল অংশগ্রহণ পুরস্কার এবং প্রস্তুতি ফি বাড়িয়ে মোট পুরস্কারের পরিমাণ ৮৭১ মিলিয়ন ডলারে উন্নীত করেছে।
বিশ্বকাপের প্রাইজমানির মধ্যে পারফরম্যান্সভিত্তিক পুরস্কারের অর্থ ৬৫৫ মিলিয়ন ডলার, এবং বাকি ২১৬ মিলিয়ন ডলার প্রস্তুতি ও অন্যান্য সহায়তা বাবদ খরচ হবে। এসব অর্থ জাতীয় ফেডারেশনগুলোর কাছে যাবে, যেখানে সাধারণত খেলোয়াড়রা ২০-৩০ শতাংশ পেয়ে থাকেন।
প্রতিটি দল টুর্নামেন্টে খেলার জন্য ১০ মিলিয়ন ডলার এবং অন্যান্য খরচ বাবদ ২.৫ মিলিয়ন ডলার পাচ্ছে। ফলে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও একটি দল সর্বনিম্ন ১২.৫ মিলিয়ন ডলার নিয়ে ফিরবে।
বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল ৫০ মিলিয়ন ডলার, রানার্সআপ ৩৩ মিলিয়ন ডলার, তৃতীয় স্থান অধিকারী ২৯ মিলিয়ন ডলার এবং চতুর্থ স্থান অধিকারী ২৭ মিলিয়ন ডলার পুরস্কার পাবে। এছাড়া কোয়ার্টার ফাইনালে বাদ পড়া দলগুলো ১৯ মিলিয়ন ডলার করে পাবে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।