
বেনাপোল সংবাদদাতা :
টানা বর্ষণে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল পানিতে তলিয়ে গেছে। এতে বেশ কিছু শেডে পানি ঢুকে পড়েছে এবং আমদানি-রপ্তানির জন্য রাখা কোটি কোটি টাকার পণ্য পানিতে ভাসছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরু ড্রেনসহ পানি নিষ্কাসনে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বেনাপোল বন্দরের ব্যবহারকারীরা জানান, বন্দরের শেড ইয়ার্ডসহ বিভিন্ন স্থাপনা নির্মিত হলেও ড্রেনেজ ব্যবস্থা নাজুক। সামান্য বৃষ্টি হলেই আমদানিকৃত মালামাল পানিতে তলিয়ে যায়, যা আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্টদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্দরের তিন নম্বর গেটের সামনে পাঁচটি শেডে বিভিন্ন ধরনের মালামাল পানিতে তলিয়ে গেছে।
রফিকুল ইসলাম ও আরমান হোসেন নামের আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্টরা জানান, পানিতে ক্ষতি হলেও আমদানিকারকরা কোনো ক্ষতিপূরণ পান না, ফলে তারা ক্ষতিগ্রস্ত হন।
বেনাপোল বন্দরের ব্যবসায়ী আব্দুল অলিম গণমাধ্যমকে বলেন, বন্দরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে। কয়েকটি পণ্যাগারে পানি ঢুকে অনেক আমদানিকারকের লাখ লাখ টাকার মালামাল পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে।
বেনাপোল স্থল বন্দর উপ-পরিচালক কাজী রতন জানিয়েছেন, বেশকিছু শেডে রাখা মালামাল পানিতে ভিজেছে এবং পাওয়ার পাম্প দিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা চলছে। তবে অবিরাম বৃষ্টি হওয়ায় কিছুটা বেগ পেতে হচ্ছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, পানি বন্ধ হলে সমস্যা সমাধান হবে এবং জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানে চেষ্টা করা হচ্ছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।