
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন বলেছেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন এবং মানবিক মানুষকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
শনিবার (১১ জুলাই) চট্টগ্রামের সন্দ্বীপে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে মাহফুজ-সুফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
মিল্টন ভুঁইয়া বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মাহফুজ-সুফিয়া ফাউন্ডেশন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে বন্যার্তদের পাশে দাঁড়ালে তাদের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।’
তিনি আরও বলেন, মাহফুজ-সুফিয়া ফাউন্ডেশন ভবিষ্যতেও দুর্যোগকালীন সহায়তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সেবা অব্যাহত রাখবে।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। উপকারভোগীরা মাহফুজ-সুফিয়া ফাউন্ডেশন ও মিল্টনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।