
বান্দরবান সংবাদদাতা :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১১ জন মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তিনজনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের গাছবুনিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে আটজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মংবা তংচংগা নিজেকে বাংলাদেশের নাগরিক দাবি করে একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধনের কপি দেখান, তবে যাচাই-বাছাইয়ে ওই নথির সঙ্গে তার পরিচয়ের মিল পাওয়া যায়নি।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের কারও কাছে বাংলাদেশে প্রবেশের বৈধ পাসপোর্ট, ভিসা বা অন্য কোনো ভ্রমণ নথি ছিল না। তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। আটক আটজনকে আদালতে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এদিকে, একই দিন দুপুরে ৩৪ বিজিবির সদস্যরা গর্জনবুনিয়া এলাকা থেকে আরও তিনজন মিয়ানমার নাগরিককে আটক করেন। পরে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়। পুশব্যাক হওয়া তিনজন হলেন— মানুসিং তংচঙ্গা (৬২), লাকি মং তংচঙ্গা (৩৮) ও মেতু মং তংচঙ্গা (১২)।
কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, মাদক পাচার ও চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।