
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে না জানুয়ারিতে দেশে ফিরবেন, এটি তার ব্যাপার। তবে, তাকে কালকেই দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে হবে।
শনিবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর প্রেসক্লাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার প্রতিক্রিয়ায় তিনি বলেন, আইনগতভাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বাংলাদেশে কোনো জায়গা নেই।
আমিনুল ইসলাম আরও বলেন, জনগণ দ্রুত তাকে দেশে ফেরাতে চায়। তিনি জুলাই শহীদদের বিচারের বিষয়ে হতাশ হওয়ার কিছু নেই বলেও উল্লেখ করেন।
চিফ প্রসিকিউটর জানান, বর্তমান সরকার আসার পর ট্রাইব্যুনালের বিচারিক কাজ দ্রুত এগিয়ে চলছে। এ সময় তিনি সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।