
ডেস্ক রিপোর্ট :
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে চীন হিলিয়াম রফতানিতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং এর ফলে সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ এই গ্যাসের বৈশ্বিক সরবরাহে নতুন সংকট দেখা দিতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের তীব্রতা বাড়ায় মধ্যপ্রাচ্য থেকে হিলিয়াম সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নিজেদের সরবরাহ নিশ্চিত করার জন্য চীন রফতানি সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হিলিয়ামের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছিল, যা বিশ্বের বিভিন্ন দেশের শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি চীনের কোম্পানিগুলোকে সমস্যায় ফেলেছিল। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের দ্রুত বিস্তারের কারণে চীনের নিজস্ব চিপ উৎপাদনের ওপর নির্ভরশীলতা বাড়ছে, যেখানে হিলিয়ামের চাহিদাও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
সেমিকন্ডাক্টর উৎপাদন প্রক্রিয়ায় তাপমাত্রা নিয়ন্ত্রণে হিলিয়াম অপরিহার্য। তাই এই গ্যাসের সরবরাহে বিঘ্ন ঘটলে চিপ উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বৈশ্বিক প্রযুক্তি শিল্পেও এর প্রভাব পড়তে পারে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।