
ডেস্ক রিপোর্ট :
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় নারী সেনাদের জন্য নতুন স্বাস্থ্য ও পুষ্টি নির্দেশিকা প্রকাশ করেছে। এই নির্দেশিকাটি বিশেষ করে প্যারাশুট রেজিমেন্ট ও রয়্যাল মেরিনসের মতো এলিট ইউনিটে নারী সদস্যের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে তৈরি করা হয়েছে।
উইয়ন নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কয়েক বছর আগে নারীদের পুরুষদের সমানভাবে সব ইউনিটে আবেদন করার সুযোগ দেওয়া হলেও, ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মূলত ক্রীড়া পটভূমি থেকে আসা নারীরাই এসব ইউনিটে সফল হচ্ছেন।
নতুন নির্দেশিকায় নারী সেনাদের দৈনিক খাদ্য গ্রহণ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এলিট ইউনিটে প্রশিক্ষণ বা দায়িত্ব পালনের জন্য তাদের প্রতিদিন প্রায় সাড়ে তিন হাজার ক্যালরি গ্রহণের সুপারিশ করা হয়েছে, যা আগের নির্দেশনার তুলনায় প্রায় দ্বিগুণ।
বিশেষজ্ঞদের মতে, দিনে ছয় ঘণ্টার কম ঘুমানো নারী সেনাদের আহত হওয়ার ঝুঁকি এবং ঋতুচক্রে অনিয়ম দেখা দেওয়ার আশঙ্কা বেশি থাকে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নথিতে বলা হয়েছে, হরমোনজনিত ভারসাম্যহীনতা নারী সেনাদের অন্যতম বড় স্বাস্থ্যগত চ্যালেঞ্জ।
দেশটির ভেটেরান্স ও পিপল বিষয়ক মন্ত্রী কেলভিন বেইলি বলেন, যুদ্ধের প্রস্তুতি নির্ভর করে বাহিনীর প্রতিটি সদস্যের শক্তি, সহনশীলতা ও প্রস্তুতির ওপর। তিনি নারীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।