
রাজধানীর জাপান গার্ডেন সিটিতে বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে স্বাভাবিক হলেও ৯টি ভবন এখনও বিদ্যুৎহীন রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে বিদ্যুৎ সংযোগ চালু হলেও ২৪টি ভবনের মধ্যে মাত্র ১৫টিতে বিদ্যুৎ ফিরেছে। ১৫ থেকে ২৩ নম্বর ভবন পর্যন্ত বাসিন্দারা এখনও বিদ্যুৎহীন অবস্থায় আছেন।
এ পরিস্থিতিতে বাসিন্দারা স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। তাদের মতে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনা সিটির নিজস্ব নিয়ন্ত্রণে না রেখে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) অধীনে দেওয়া উচিত।
ডিপিডিসির আদাবর এনওসিএসের নির্বাহী প্রকৌশলী আয়াতুল্লাহ ইমরান আলী জাপান গার্ডেন সিটির মহাপরিচালকের কাছে পাঠানো চিঠিতে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ উল্লেখ করেছেন। চিঠিতে বলা হয়, ৭ জুলাই রাত ৩টা ৩১ মিনিটে সিটির উপকেন্দ্রের অভ্যন্তরীণ ত্রুটির কারণে ফিডার ট্রিপ করে।
চিঠিতে আরও জানানো হয়, উপকেন্দ্রের ত্রুটি সারানোর জন্য ৭ জুলাই সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ৩৩ কেভি লাইনের অস্থায়ী শাটডাউন দেওয়া হয়। তবে রক্ষণাবেক্ষণের পরও ফিডার ট্রিপ করে। ডিপিডিসি জানিয়েছে, গ্রাহকদের নিরাপত্তা ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ত্রুটিপূর্ণ অংশ দ্রুত মেরামতের আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ৭ জুলাই থেকে ৯ জুলাই দিবাগত রাত পর্যন্ত জাপান গার্ডেন সিটির বাসিন্দারা বিদ্যুৎবিহীন ছিলেন। দীর্ঘ চেষ্টার পর ১৫টি ভবনে বিদ্যুৎ ফিরলেও ৯টি ভবনের বাসিন্দারা এখনও বিদ্যুৎ সংকটে ভুগছেন।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।