
যশোর সংবাদদাতা :
যশোরের বেনাপোলের সীমান্তবর্তী শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫টি মোবাইল ফোনসহ দুই ইউপি সদস্যসহ মোট ৪ জন মাদক কারবারিকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার কায়বা সীমান্তের চন্দনপুর কলেজ মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটককৃতদের মধ্যে কলারোয়া উপজেলার চান্দুড়িয়া এলাকার ইউপি সদস্য মোস্তফা কবির ফারুক (৪৭), আব্দুস সালাম (৪৩), কাদপুর এলাকার ইউপি সদস্য নিজাম উদ্দীন (৩৮) এবং দেলোয়ার হোসেন (৩৬) রয়েছেন।
বিজিবি জানায়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালানী মালামাল এবং মাদক চক্রের বিরুদ্ধে সুনির্দিষ্ট গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫টি মোবাইলসহ ৪ জনকে আটক করা হয়। বিজিবি টহল দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবি সর্বদা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। সীমান্তের নিরাপত্তা ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।