
কক্সবাজার সংবাদদাতা :
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদ্রাসার ওপর পাহাড় ধসের ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে ২০ জন, এবং পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (৮ জুলাই) দুপুরে উখিয়ার ৫ নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। টানা ভারী বৃষ্টির মধ্যে হঠাৎ করে পাহাড় ধসে পড়ে খাদিজাতুল কোবরা মাদ্রাসা ও হিফজ খানার ওপর। শরণার্থী বিষয়ক হাইকমিশনার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্যাম্পের বাসিন্দা করিম শাহাদাত জানিয়েছেন, দুর্ঘটনার সময় মাদ্রাসায় ৩০ জনেরও বেশি ছাত্রী কোরআন শিক্ষা নিচ্ছিল। পাহাড় ধসের সময় কয়েকজন ছাত্রী দৌড়ে বেরিয়ে আসতে সক্ষম হলেও বেশিরভাগই কাদা ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।
ঘটনার পরপরই স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবক, এপিবিএন, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন মানবিক সংস্থার সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, কক্সবাজার জেলায় টানা কয়েক দিনের ভারী বর্ষণে বন্যা ও পাহাড় ধসের পরিস্থিতি আরও অবনতি হয়েছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।