
নীলফামারী সংবাদদাতা :
নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের চারঘড়ি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিশু শিক্ষার্থীকে দিয়ে সহকারী শিক্ষিকার শরীর ম্যাসাজ করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকাজুড়ে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।
জানা যায়, ৫ জুলাই বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোছা. কাজলী আক্তার একটি বিছানায় শুয়ে ছিলেন এবং এক শিশু শিক্ষার্থী তার শরীর ম্যাসাজ করছিল। ভিডিওতে দেখা যায়, একই কক্ষে উপস্থিত দুই সহকারী শিক্ষিকা চেয়ারে বসে ছিলেন, তাদের একজন মোবাইল ফোন ব্যবহার করছিলেন।
এ ঘটনায় প্রশাসন বিষয়টি আমলে নিয়ে ৬ জুলাই তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে কাজলী আক্তারের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম জানান, কাজলী আক্তারকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে সন্তুষ্টজনক জবাব দাখিলের জন্য বলা হয়েছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।