
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ফুলবাড়ীয়া সুপার মার্কেট-২-এ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মী পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ীরা আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন। তারা দাবি করেন, বিএনপি বা এর অঙ্গসংগঠনের কোনো দখলদারি নেই।
মার্কেটের ব্যবসায়ীদের পক্ষে মো. কামরুজ্জামান বলেন, ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকা ছেড়ে চলে যাওয়া সমিতির সভাপতি মো. আলী হাসান সুমন ও তার সহযোগীরা জামায়াতের কর্মী পরিচয়ে মার্কেটের নিয়ন্ত্রণ নেন। এরপর থেকে তারা চাঁদাবাজি, অবৈধ দোকান নির্মাণ ও দোকান মালিকদের উচ্ছেদের মতো কার্যক্রম শুরু করেন।
কামরুজ্জামান অভিযোগ করেন, বিদ্যুৎ ও ওয়াসা বিলের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। তিনি বলেন, বিদ্যুৎ বিলের প্রায় ৪০ লাখ টাকা, ওয়াসা বিলের ২৮ লাখ টাকা এবং লিফট মেরামতের নামে ৩০ লাখ টাকা পরিশোধ না করে আত্মসাৎ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা দাবি করেন, অভিযুক্তরা মার্কেটে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং সরকারি কার্যক্রমে বাধা দিচ্ছেন। তারা জামায়াতে ইসলামী নেতাদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, কেন তারা ব্যবসায়িক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন।
অপরদিকে, আলী হাসান সুমন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তারা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করবেন এবং অভিযোগগুলোর বিরুদ্ধে প্রমাণ উপস্থাপন করবেন।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।