
মুন্সীগঞ্জ সংবাদদাতা :
মুন্সীগঞ্জের সিরাজদিখান ও সদর উপজেলার দুই জামায়াত নেতা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার হয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রোববার এই তথ্য জানান।
বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন সিরাজদিখান উপজেলার সদস্য (রুকন) মাওলানা মনির হোসেন এবং সদর উপজেলার সদস্য (রুকন) মাওলানা আমিনুল ইসলাম নাসির। মাওলানা মনির হোসেনের পিতা হলেন মৃত আবদুর রহিম এবং মাওলানা আমিনুল ইসলামের পিতা ফখরুদ্দিন মিয়া।
দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ জুলাই থেকে উভয় নেতার সদস্যপদ বাতিল করা হয়েছে এবং তারা জামায়াতের কোনো পদে অধিষ্ঠিত নেই।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।