বাংলাদেশ সরকার দেশের জ্বালানি মজুত সক্ষমতা বাড়াতে ৫ লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন মজুতের মধ্যে ৩ লাখ ৯০ হাজার মেট্রিক টন ডিজেল এবং ৯০ হাজার মেট্রিক টন জেট ফুয়েল অন্তর্ভুক্ত রয়েছে।
সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে সিঙ্গাপুরের ‘ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড’ নির্বাচিত হয়েছে, যার জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৬৭২ কোটি ৬৬ লাখ টাকা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে এই জ্বালানি তেল ক্রয় করছে।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী জানান, সরকার প্রতি ছয় মাস পর পর দেশের চাহিদার ভিত্তিতে জ্বালানি তেল আমদানি করে থাকে। তিনি বলেন, “বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—যেকোনো মূল্যেই দেশে ৯০ দিনের জ্বালানি তেল মজুত রাখতে হবে।”
বিপিসির কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান বৈশ্বিক বাজার পরিস্থিতি উদ্বেগজনক। মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং হরমুজ প্রণালির নিরাপত্তা সংকটের কারণে জ্বালানি তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। তবে, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং আগামী ৬০ দিনের জন্য পর্যাপ্ত মজুত রয়েছে।
মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানান, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দাম নির্ধারণের জন্য একটি স্বয়ংক্রিয় ফর্মুলা বাস্তবায়ন করা হচ্ছে, যা ভোক্তাদের স্বস্তি দেবে। জরুরি পরিস্থিতিতে জ্বালানি মজুত ক্ষমতা বাড়ানোর কাজ চলছে এবং সরকার শিল্প ও কৃষিতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।