
ডেস্ক রিপোর্ট :
সংযুক্ত আরব আমিরাত বিদেশি পর্যটক, দক্ষ পেশাজীবী ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নতুন ভিসা নীতিতে পরিবর্তন এনেছে। নতুন ব্যবস্থায় ৪৮ ঘণ্টার মধ্যে পর্যটক ভিসা অনুমোদন, অন-অ্যারাইভাল ভিসার সুবিধা সম্প্রসারণ এবং চিকিৎসাপ্রার্থীদের জন্য স্মার্ট মেডিকেল ভিসা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
৪ জুলাই খালিজ টাইমসের প্রতিবেদনে জানানো হয়, আমিরাতের ফেডারেল অথরিটি অন-অ্যারাইভাল ভিসা সুবিধা ছয় দেশের নাগরিকদের জন্য সম্প্রসারণ করেছে। নতুন সুবিধার আওতায় ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিকরা ১৪ ও ৬০ দিনের ভিসা ক্যাটাগরিতে সহজে প্রবেশ করতে পারবেন।
দুবাই ভ্রমণে আগ্রহীদের জন্য পর্যটক ভিসা প্রক্রিয়াও সহজ করা হয়েছে। অনুমোদিত ট্রাভেল প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করলে ৩০ থেকে ৬০ দিনের একবার প্রবেশযোগ্য পর্যটক ভিসা ৪৮ ঘণ্টার মধ্যে অনুমোদন দেওয়া হবে।
বিনিয়োগকারীদের জন্য দুই বছরের আবাসিক ভিসার শর্তও শিথিল করা হয়েছে। একক মালিকানার সম্পত্তির ক্ষেত্রে পূর্বের সাত লাখ ৫০ হাজার দিরহাম মূল্যের শর্ত বাতিল করা হয়েছে। তবে আবেদনকারীকে সম্পত্তির একক মালিক হতে হবে।
চিকিৎসা পর্যটন খাতকে উন্নত করতে স্মার্ট মেডিকেল ভিসা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স-দুবাই এবং দুবাই হেলথ অথরিটির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। অন্যদিকে, ইবোলা ভাইরাসের বিস্তার রোধে কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।