
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই মাসে হতাহতদের জন্য ন্যায়বিচার এদেশের মাটিতেই প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, বিচারের নামে কারো প্রতি অবিচার যেন না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। শনিবার (৪ জুলাই) আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জুলাই জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব। 'শহীদদের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি, আহতদের জীবনমান নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে,' বলেন তিনি।
এ সময় তিনি তার প্রয়াত মা বেগম খালেদা জিয়া ও ভাই আরাফাত রহমান কোকোর ওপর হওয়া নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, 'আমি জানি, তারা চাইতেন দেশের মানুষের ঐক্য ও উন্নয়ন।' প্রধানমন্ত্রী বলেন, 'জুলাই আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের লক্ষ্য ছিল দেশের মানুষের ভাগ্য উন্নয়ন।'
জাতিকে বিভক্ত না করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী উপস্থিত জুলাই পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বলেন, 'আপনারা আপনজনকে হারিয়েছেন, তবে সবাই মিলে দেশকে এগিয়ে নিতে পারলে একদিন গর্ব করে বলতে পারবেন, আপনার আপনজনের ত্যাগের বিনিময়ে দেশের ভাগ্যের উন্নয়ন হয়েছে।'
জাতীয় সম্মেলনে শহীদ পরিবারের সদস্যরা তাদের দুঃখ ও বেদনার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর চোখে পানি চলে আসে। সম্মেলনে রাজনীতিবিদ, সংসদ সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সামরিক-বেসামরিক ঊধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।