ডেস্ক রিপোর্ট :
ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে দেশটির শক্তি ও সামর্থ্য প্রদর্শনের পাশাপাশি সম্ভাব্য মৃত্যুর আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত খামেনির মরদেহের জন্য বিশাল আয়োজন করা হচ্ছে।
জার্মান সংবাদমাধ্যম ওয়েল্টের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান থেকে একটি গোপন চিঠি পাওয়া গেছে, যা ইরানের রেডক্রস ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার পক্ষ থেকে ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই সাতদিনের আয়োজনে ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার মানুষের মৃত্যু হতে পারে এবং অনেকে নিখোঁজও হতে পারেন।
চিঠিতে আরও দাবি করা হয়েছে যে, সম্ভাব্য মৃত্যু ও নিখোঁজ ব্যক্তিদের জন্য একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। তেহরানের বেহেস্ত-ই জাহরা কবরস্থানে নতুন করে কয়েক হাজার কবর খোঁড়া হয়েছে। তেহরান পৌরসভার এক কর্মী জানিয়েছেন, "প্রস্তুত করা কবর সত্যিই আছে।"
খামেনির মরদেহ তেহরান থেকে কোমের উদ্দেশ্যে নেওয়া হবে এবং পরে ইরাকের নাজাফ ও কারবালায় যাবে। ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।