হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা এলাকার বাসিন্দাদের উদ্যোগে মাহমুদা আক্তার হ্যাপি নামে এক নারী ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ তুলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ০৪ জুলাই ২০২৬ ইং তারিখে রোজ শনিবার বিকাল ০৫ ঘটিকার সময় আমতলী উপজেলা চওড়া ইউনিয়নের তালুকদার বাজারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মাহমুদা আক্তার হ্যাপি ও তার সহযোগীদের বিভিন্ন কর্মকাণ্ডে এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে হয়রানি ও আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
শনিবার তালুকদার বাজার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা হোক।
এ সময় মানববন্ধনে চাওড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ অংশ নেন। তারা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।
এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আমতলী উপজেলা সভানেত্রী মিরা খান বলেন,মাহমুদা আক্তার হ্যাপি মহিলা দলের কোন সদস্য নয়। তার নাম আমতলী উপজেলা মহিলা দলের কমিটিতে নাই। ইতিপূর্বে তিনি আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি নিজেকে বিএনপি নেত্রী বলে দাবি করেন।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াকুব হোসাইন বলেন, গত ২ জুলাই ২০২৬ ইং তারিখে চওড়া ইউনিয়নের তালুকদার বাজারে জমি সংক্রান্ত একটি সালিশির মধ্যে দুইপক্ষের সংঘর্ষ হয়। উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ করলে অভিযোগ আমলে নিয়ে দুই পক্ষের নামে থানায় মামলা রুজু করা হয়। এ পর্যন্ত আমরা চারজন আসামিকে ধরতে সক্ষম হয়েছি। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলমান।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।