ডেস্ক রিপোর্ট :
শ্রীলঙ্কার দুর্নীতি দমন কমিশন সাবেক নৌবাহিনী প্রধান ওয়াসান্থা করান্নাগোদাকে গ্রেপ্তার করেছে। তিনি রাজনৈতিক প্রভাবশালী পরিবারের সদস্য যোশিথা রাজাপাকসেকে অবৈধভাবে নৌবাহিনীতে নিয়োগ ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ দেওয়ার অভিযোগে আটক হন।
শুক্রবার (০৩ জুলাই) আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়, ২০০৬ সালে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছেলে যোশিথা রাজাপাকসেকে যোগ্যতা ছাড়াই নৌবাহিনীতে নিয়োগ দেন করান্নাগোদা। সেই সময় তিনি শ্রীলঙ্কা নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন।
দুর্নীতি দমন কমিশন এক বিবৃতিতে জানায়, ওই নিয়োগ ও প্রশিক্ষণ প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে তিনি দুর্নীতির অপরাধ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। বর্তমানে যোশিথা রাজাপাকসে জামিনে রয়েছেন। গত মাসে তাকে একটি পৃথক মামলায় গ্রেপ্তার করা হয়।
করান্নাগোদার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগও রয়েছে। যুক্তরাজ্য ২০২৫ সালের মার্চে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ২০০৮ থেকে ২০০৯ সালের মধ্যে ১১ তরুণের হত্যার ঘটনায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে, যা ২০২১ সালে প্রত্যাহার করা হলেও নতুন সরকারের অধীনে পুনরুজ্জীবিত হয়।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।