
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের সঙ্গে ৩ জুলাই তেহরানে বৈঠক করেছেন। এই বৈঠকে স্পিকার গালিবাফ বাংলাদেশ প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান।
স্পিকার হাফিজ উদ্দিন মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনির নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, "জাতীয় শোকের এই সময়ে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ইরান সরকার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আমাদের সংহতি রয়েছে।"
বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন ইরান ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং সাংস্কৃতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক সহজতর করার ক্ষেত্রে স্পিকার গালিবাফের ভূমিকার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, এই চুক্তি ইরানের জনগণ এবং বৃহত্তর অঞ্চলের জন্য স্থায়ী শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।
স্পিকার গালিবাফকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান হাফিজ উদ্দিন। তিনি গতকাল তেহরানে পৌঁছান এবং বিমানবন্দরে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজী বাবাই প্রতিনিধি দলকে স্বাগত জানান।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।