
ডেঙ্গুর লার্ভা ধ্বংসে নতুন ঔষধ আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান শুক্রবার (৩ জুলাই) বনানীতে এক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে এ তথ্য জানান। তিনি বলেন, দীর্ঘদিন একই ওষুধ ব্যবহারের ফলে এর কার্যকারিতা কমে এসেছে।
ডেঙ্গু আক্রান্ত রোগীদের বাসায় গিয়ে তথ্য সংগ্রহ ও পরিস্থিতি পর্যবেক্ষণের কাজও চলছে বলে জানান তিনি। প্রশাসক বলেন, বিভিন্ন সরকারি কোয়ার্টার ও নির্মাণাধীন ভবনগুলো ডেঙ্গু মশার প্রজননের অন্যতম হটস্পটে পরিণত হচ্ছে, তাই এসব স্থানে নিয়মিত পরিচ্ছন্নতা ও নজরদারি জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এছাড়া, সুয়ারেজ ব্যবস্থার উন্নয়নের জন্য গুলশান-বারিধারা খালে পড়া অধিকাংশ লাইন অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান শফিকুল ইসলাম খান।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।