
বলিউড অভিনেতা আমির খান আগামী ৫ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন। মুম্বাইয়ে তার বাসভবনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একটি ঘরোয়া অনুষ্ঠানে বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২ জুলাই) মুম্বাইয়ে ‘প্রীতম অ্যান্ড পেড্রো’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ৬১ বছর বয়সী আমির খান বিয়ের খবরটি নিশ্চিত করেন। তিনি বলেন, “হ্যাঁ, ৫ জুলাই আমাদের বিয়ে। এটি খুবই ছোট পরিসরের পারিবারিক আয়োজন।”
নতুন জীবনের জন্য সবার দোয়া ও শুভকামনা কামনা করে আমির বলেন, “এটি আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, যেন আমরা সুখী ও সুন্দর জীবন কাটাতে পারি।”
আমিরের বড় ছেলে জুনায়েদ খানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বাবার বিয়ের ঘোষণা শোনার সময় তাকে হাসিমুখে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
গত বছরের মার্চে আমির প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ করেন। তাদের পরিচয় প্রায় ২৫ বছরের পুরনো। এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। তিনি ১৯৮৬ সালে রিনা দত্তকে এবং ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেছিলেন।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।