শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘গ্লোবাল পার্টানারশিপ ফর অ্যাডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপিলার গ্রান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে বলেন, শিক্ষকরা যদি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তাহলে তাদের চাকরি থেকে ইস্তফা দিতে হবে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষকদের প্রশিক্ষণ ও উন্নয়নের জন্য যে বিনিয়োগ করছেন, তা সঠিকভাবে ব্যবহার করতে হবে। তিনি দাতা দেশগুলোর প্রতি আহ্বান জানান, যাতে তারা বাংলাদেশকে সহায়তা করে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও জানান, এইচএসসি পরীক্ষার নির্বিঘ্ন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি উল্লেখ করেন, সরকার শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি করতে প্রশিক্ষণের পরিকল্পনা গ্রহণ করেছে।
এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী জানান, চলতি বছর ইউনেস্কো ও ইউনিসেফ গ্লোবাল পার্টনারশিপ ফর অ্যাডুকেশনের আওতায় বাংলাদেশের শিক্ষা খাতে প্রায় ৯৯ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করা হয়েছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।