
বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআর কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) নির্ধারণ করেছে। এই নতুন সিদ্ধান্তের ফলে গ্রাহক এবং দোকানদার উভয়ের মধ্যে প্রশ্ন উঠেছে— এই সেবা ফি কে দেবে?
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত কোনো অর্থ নেওয়া হবে না। ক্রেতা যে পরিমাণ অর্থ পরিশোধ করবেন, তার ব্যাংক হিসাব বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট থেকে ঠিক সেই পরিমাণ টাকা কেটে নেওয়া হবে।
এমডিআর বা সেবা ফি দোকানদারের প্রাপ্য অর্থ থেকে সমন্বয় করা হবে। উদাহরণস্বরূপ, যদি কোনো ক্রেতা বাংলা কিউআর স্ক্যান করে ১ হাজার টাকার পণ্য কেনেন, তাহলে তার অ্যাকাউন্ট থেকে ১ হাজার টাকা কাটা হবে, কিন্তু দোকানদারের হিসাবে জমা হবে প্রায় ৯৯০ টাকা। বাকি ১০ টাকা (ভ্যাটসহ ১ শতাংশ এমডিআর) সেবা ফি হিসেবে সংশ্লিষ্ট অ্যাকোয়ারিং ব্যাংক বা পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রহণ করবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে অ্যাকোয়ারিং ব্যাংক বা পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান চাইলে এই ফি আংশিক বা সম্পূর্ণভাবে নিজেদের বহন করতে পারে। এর ফলে মার্চেন্টদের এমডিআর পরিশোধ করতে নাও হতে পারে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।