বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের নেতারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি, ডা. এসএম খালিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি সাইদউদ্দিন আহমাদ হানজালা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সূত্রে জানা গেছে, আয়াতুল্লাহিল খামেনির জানাজা ও দাফন ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত একাধিক ধাপে অনুষ্ঠিত হবে। ১১ দলের প্রতিনিধিদলটি ইরানের সরকার ও জনগণের প্রতি শোক ও সমবেদনা জানাতে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরকালে প্রতিনিধিদলটি ইরানের শীর্ষ নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।