
পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে মহাত্মা গান্ধীর একটি মূর্তির মুখ ও হাত কালো কাপড়ে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। বুধবার (১ জুলাই) সকালে কাটোয়ার স্টেশন বাজার এলাকায় এই ঘটনা ঘটে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি করেছে।
স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মূর্তির গায়ে বাঁধা কালো কাপড়টি সরিয়ে ফেলে। ১৯৯৬ সালে তৎকালীন কংগ্রেস পরিচালিত কাটোয়া পৌরসভার উদ্যোগে এই মূর্তিটি স্থাপন করা হয়েছিল। ঘটনার খবর ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষ ও নেটিজেনরা তীব্র নিন্দা জানাতে শুরু করেন।
কাটোয়ার মহকুমা শাসক রীনা ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মূর্তির ওপরে বসানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হয়েছে। সেখানে দেখা গেছে যে রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে একজন গৃহহীন ব্যক্তি মূর্তির মুখ ও হাতে কালো কাপড় বাঁধছেন। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে।
এই ঘটনার পর রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কাটোয়ার প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় একে দেশবিরোধী কাজ বলে আখ্যায়িত করেছেন এবং দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি করেছেন। অন্যদিকে, বিজেপির পূর্ব বর্ধমান জেলা কমিটির সহ-সভাপতি অনিল দত্ত ঘটনাটিকে জঘন্য বলে নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিকে দ্রুত খুঁজে বের করার জন্য পুলিশের কাছে দাবি করেছেন।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।