
সম্প্রতি রহিমআফরোজ তাদের নতুন ফুল হাইব্রিড সোলার আইপিএস উন্মোচন করেছে। এ উপলক্ষে ঢাকার লে মেরিডিয়ান-এ একটি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহিমআফরোজ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর নিয়াজ রহিম, গ্রুপ বিজনেস সিইও মুনাওয়ার মিসবাহ মঈন, সিওও মোখলেছুর রহমান এবং হেড অব সেলস, মার্কেটিং অ্যান্ড সার্ভিস নওয়াজ আবদুর রহিম। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডিলাররা উপস্থিত ছিলেন।
নতুন ফুল হাইব্রিড সোলার আইপিএসটি সৌর প্যানেলের সক্ষমতার ওপর নির্ভর করে দিনের বেলায় বিদ্যুৎ বিল ১০০ শতাংশ পর্যন্ত সাশ্রয় করতে সক্ষম। এটি লিড-অ্যাসিড অথবা লিথিয়াম-আয়ন ব্যাটারির সঙ্গে কিংবা ব্যাটারি ছাড়াই পরিচালিত হতে পারে।
সৌর প্যানেল থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ গৃহস্থালির অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি পরিচালনায় ব্যবহার করা যায়, ফলে বিদ্যুৎ সাশ্রয়ের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত হয়।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।