ঢাকা-১৫ আসনের উন্নয়ন কর্মকাণ্ডে সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, রাজনৈতিক বিভেদ ভুলে জনগণের স্বার্থে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
বুধবার (১ জুলাই) রাজধানীর মিরপুরে ঢাকা-১৫ আসনের নাগরিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। শফিকুল ইসলাম খান জানান, ঢাকা-১৫ তাঁর দায়িত্বের এলাকা এবং এটি বিরোধীদলীয় নেতারও নির্বাচনী এলাকা।
তিনি বলেন, ডিএনসিসি জনগণের সেবায় নিরলসভাবে কাজ করছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে নিয়মিত বর্জ্য অপসারণ, ডেঙ্গু নিয়ন্ত্রণ, খাল পুনরুদ্ধার ও সংস্কার, এবং বৃক্ষরোপণ কর্মসূচি।
মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং শফিকুল ইসলাম খান একসঙ্গে নাগরিক সমস্যার সমাধানে কাজ করার বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছেন। তাঁরা পরে বিভিন্ন এলাকায় পরিদর্শন করে স্থানীয়দের অভিযোগ শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পশ্চিম শেওড়াপাড়া ও মনিপুর এলাকায় পানি সংকট নিরসনে পাঁচটি পানির পাম্প স্থাপনের জন্য স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়। বিরোধীদলীয় নেতা, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং ডিএনসিসি প্রশাসক প্রত্যেকে ২০ লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।