
কক্সবাজারের ঈদগাঁওয়ে মাদকের আসর থেকে বিএনপি নেতা জুবায়েদ উল্লাহ জুয়েলসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) ভোর ৪টার দিকে ইসলামাবাদ এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন ইসলামাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জুবায়েদ উল্লাহ জুয়েল (৪০), শাহাবুদ্দিন (৪০), মোহাম্মদ জয়নাল আবেদিন (৩৩), আশরাফ ছিদ্দিকি (২৬), আল আতা ছাদেকি তুহিন (২৭) এবং রাসেল উদ্দিন (২৮)।
ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ জানান, জুয়েলের জামায়াতের কিছু নেতাকর্মীর সঙ্গে সম্পর্ক ছিল, যা রাজনৈতিক প্রতিহিংসার অংশ হতে পারে। তিনি দাবি করেন, জুয়েলকে জামায়াতের কর্মী বা সমর্থক হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম সিফাতুল মাজদার বলেন, পুলিশ খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে মাদক সেবনের সরঞ্জামসহ ছয়জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।