ডেস্ক রিপোর্ট :
বিশ্বকাপের নকআউট পর্বে পিছিয়ে পড়েও ম্যাচ জয়ের কীর্তি ব্রাজিল সবশেষ গড়েছিল ২০০২ সালে, ইংল্যান্ডের বিপক্ষে। সোমবার হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে আবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি করল সেলেসাওরা।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও অন টার্গেট শটে এগিয়ে ছিল ব্রাজিল, তবে আক্রমণে ছিল না চেনা ধার। ২৯তম মিনিটে জাপান ১-০ ব্যবধানে এগিয়ে যায় কাইশু সানোর গোলে। বিরতির আগে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা পিছিয়ে ছিল।
দ্বিতীয়ার্ধে ব্রাজিলের আক্রমণের গতি বাড়ে। ৫৬তম মিনিটে কাসেমিরোর গোলে সমতায় ফেরে তারা। এরপর একের পর এক আক্রমণ চালিয়েও জাপানের শক্ত রক্ষণ ভাঙতে পারছিল না ব্রাজিল।
ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখন যোগ করা সময়ের শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় গাব্রিয়েল মার্টিনেল্লির নাটকীয় গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল। এই জয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার পাশাপাশি ২৪ বছরের অপেক্ষার অবসান ঘটাল সেলেসাওরা।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।