
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলের হারুকান্দি এলাকা থেকে মঙ্গলবার (৩০ জুন) একটি জীবিত রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। জেলে সুজন মাছ ধরার জালে সাপটি ধরা পড়লে সেটিকে নিরাপদে সংরক্ষণ করে আন্ধারমানিক খেয়াঘাটে নিয়ে আসেন।
সুজন জানান, 'সাপটি না মেরে ধরে এনেছি। যদি এটি দেশের কোনো গবেষণার কাজে লাগে, সেই চিন্তা থেকেই সংরক্ষণ করেছি।'
ঘটনার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা খেয়াঘাটে ভিড় করেন। পরে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়।
হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, স্নেক রেসকিউ টিম বাংলাদেশ এর সহযোগিতায় সাপটি বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২ বছর আগে এই অঞ্চলে একাধিকবার রাসেল ভাইপার ধরা পড়েছিল এবং সাপের কামড়ে কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। জীবিত রাসেল ভাইপার উদ্ধার হওয়ায় নদী তীরবর্তী এলাকায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।