সাভার সংবাদদাতা :
ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পুড়িয়া হেরোইন ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) ঢাকা জেলা ডিবি (উত্তর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করেন ডিবি (উত্তর) পুলিশ সদস্যরা।
প্রথম অভিযানে সাভার মডেল থানার সিএন্ডবি মোড় এলাকায় আনোয়ার হোসেন ওরফে রাসেল মন্ডল (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৫০ পুড়িয়া হেরোইন উদ্ধার হয়, যার মোট ওজন ১৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।
একই রাতে আশুলিয়ার নবীনগর সেনা শপিং সেন্টারের পেছনের এলাকায় উজ্জল (৫০) নামে আরেক মাদক ব্যবসায়ীকে ৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়, যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। গ্রেপ্তার দুই আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।