
হাসানুল হক ইনুর বিরুদ্ধে ঘোষিত রায়ে সন্তুষ্ট নয় রাষ্ট্রপক্ষ। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি চেয়ে আপিল করা হবে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করে।
এ মামলায় ইনুর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে দাবি করেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, ইনুর সর্বোচ্চ সাজা চাওয়া হয়েছে।
অন্যদিকে, ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী দাবি করেছেন, জামায়াত-শিবিরের বিরোধিতা করায় এ মামলায় হাসানুল হক ইনুকে আসামি করা হয়েছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।