
ভারতের অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের অনুদান আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের তীব্র সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। সোমবার বিজনোরে এক জনসভায় তিনি বলেন, যদি রাম মন্দির ট্রাস্টে কোনো মুসলিম সদস্য থাকতেন, তাহলে তাকে এতক্ষণে ‘এনকাউন্টারে’ হত্যা করা হতো।
ওয়াইসি অভিযোগ করেন, অভিযুক্তরা এখনো অবাধে ঘুরে বেড়াচ্ছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী যথাসময়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। তিনি বলেন, “ট্রাস্টে যদি একজন মুসলিম থাকতেন, তাহলে তাকে এনকাউন্টারে হত্যা করে মামলার ইতি টানা হতো।” তার এই মন্তব্যের পর সমাবেশে উপস্থিত সমর্থকদের মধ্যে উল্লাস দেখা যায়।
বর্তমানে অযোধ্যায় যে রাম মন্দির রয়েছে, সেটি একসময় বাবরি মসজিদের স্থান। ১৯৯২ সালে মসজিদটি ভেঙে ফেলার ঘটনায় সারা ভারতে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে, যাতে প্রায় দুই হাজার মানুষ নিহত হন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ওই স্থানে রাম মন্দির নির্মাণের অনুমতি মেলে।
গত এক মাস ধরে মন্দির পরিচালনাকারী ট্রাস্টের বিরুদ্ধে অনুদান ও মূল্যবান উপহার আত্মসাতের অভিযোগ উঠেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ভক্ত ব্রজেশ কুমার বলেন, “আমাদের বিশ্বাসের সঙ্গে প্রতারণা করা হয়েছে।”
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।