ডেস্ক রিপোর্টঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকার অর্ধেকেরও বেশি বড় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। সমীক্ষা অনুযায়ী, নিউমার্কেট, লালবাগ এবং কেরাণীগঞ্জসহ বেশকিছু এলাকা উচ্চঝুঁকিতে রয়েছে।
রাজউক ও বুয়েটের সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, ঢাকার প্রায় ৫৫ থেকে ৬০ শতাংশ এলাকা ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। এসব এলাকায় ভূমিকম্পের সময় মাটি শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়তে পারে, যার ফলে ভবন বসে যাওয়ার, হেলে পড়ার বা ফাটল ধরার ঝুঁকি রয়েছে।
বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী জানান, আলগা ও ভরাট করা মাটির কারণে এসব এলাকায় ভূমিকম্পের ঝাঁকুনি বেশি অনুভূত হতে পারে। ঢাকার মাটি মূলত নরম কাদামাটি ও পলিমাটি দিয়ে গঠিত, যা ঘনবসতিপূর্ণ নগরায়নের জন্য উপযোগী নয়।
গবেষকরা ঢাকাকে চারটি ঝুঁকিপূর্ণ অঞ্চলে ভাগ করেছেন। উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে রয়েছে হাজরতপুর, সাভার, নারায়ণগঞ্জ, নিউমার্কেট, লালবাগ, আশুলিয়া এবং কাটাবল্লী। মাঝারি থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে রয়েছে কোনাবাড়ী, গুলশান, তেজগাঁও, মতিঝিল ও যাত্রাবাড়ী। এসব এলাকায় ভূমিকম্পের সময় উল্লেখযোগ্য ঝুঁকির মুখে পড়তে পারে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।