ডেস্ক রিপোর্ট :
মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্রকে ‘উপযুক্ত ও চূড়ান্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। কাতারে দুই দেশের প্রতিনিধি দল পরোক্ষ আলোচনায় অংশ নিতে যাওয়ার সময় তেহরান থেকে এই কড়া বার্তা দেওয়া হলো।
তেহরানে এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাঈল বাঘেই সাংবাদিকদের বলেন, “আমরা যেকোনও পদক্ষেপকে ছেড়ে দেব না।” তিনি উল্লেখ করেন, ইরানের সশস্ত্র বাহিনী আগ্রাসনের ক্ষেত্রে তাৎক্ষণিক ও দৃঢ় জবাব দিতে সক্ষম।
মুখপাত্র বাঘেই সতর্ক করে বলেন, “এ ধরনের পদক্ষেপ সমঝোতা স্মারকের ১ নম্বর অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘন হবে।” তিনি আরও জানান, চুক্তি লঙ্ঘনের পুনরাবৃত্তি হলে শান্তিপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় ধরনের জটিলতা সৃষ্টি হবে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।