আজ মঙ্গলবার নতুন ২০২৬-২৭ অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা করা হবে। আগামীকাল বুধবার থেকে নতুন অর্থবছর শুরু হচ্ছে। এবারের মুদ্রানীতিতে নীতি সুদের হার ১০ শতাংশে অপরিবর্তিত রাখা হচ্ছে, তবে উৎপাদন খাতে কম সুদে টাকার জোগান বাড়ানো হবে। কর্মসংস্থান বৃদ্ধির প্রক্রাকেও গুরুত্ব দেওয়া হবে। মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য মুদ্রানীতি কাঠামো সংকোচনমুখী থাকবে।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান সংবাদ সম্মেলনে নতুন অর্থবছরের জুলাই-ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতি ঘোষণা করবেন। প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে নীতি সুদের হার সবচেয়ে বেশি, যা মে মাসে ৯ দশমিক ৪২ শতাংশে পৌঁছেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গত চার অর্থবছর ধরে সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণ করা হচ্ছে, তবে তা কমেনি বরং বেড়েছে।
এবারের মুদ্রানীতিতে নীতি সুদের হার কমানো হচ্ছে না, তবে মূল্যস্ফীতি কমলে আগামী ডিসেম্বরের আগে তা কমানোর সম্ভাবনা রয়েছে। উৎপাদন খাতে টাকার জোগান বাড়ানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যেই বহুমুখী পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে বাজারে ছাড়া ছাপানো টাকা পর্যায়ক্রমে তুলে আনা।
ডলারের বিপরীতে টাকার মান স্থিতিশীল রাখতে বৈদেশিক খাতে সম্পদের জোগান বাড়ানোর পাশাপাশি আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখার কৌশল নেওয়া হবে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।