
ময়মনসিংহ সংবাদদাতা :
ময়মনসিংহ নগরের গুলপুকুরপাড় এলাকায় একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় লিকেজ হয়ে গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় ৩৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে প্রাথমিক চিকিৎসা শেষে অধিকাংশই বাড়ি ফিরেছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুর পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একজন।
সোমবার (২৯ জুন) সন্ধ্যায় গুলপুকুরপাড় এলাকার একটি ওয়ার্কশপে পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় হঠাৎ লিকেজ দেখা দেয়, যা আশপাশের এলাকায় তীব্র গন্ধ ছড়িয়ে দেয় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিদর্শক (এসআই) জবায়দুল হক জানান, গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে ৩৯ জন হাসপাতালে ভর্তি হন, তাদের অধিকাংশ চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে একজন চিকিৎসাধীন রয়েছেন।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জানে আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। সিলিন্ডার কাটার সময় বিকট শব্দে গ্যাস লিকেজ হয়, তবে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি।
ঘটনার পর ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।