ডেস্ক রিপোর্ট :
ভেনেজুেলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে ১ হাজার ৭০০ জনেরও বেশি মানুষের মৃত্যুর পর দেশে ফিরতে চাইলে সরকার তার প্রত্যাবর্তনে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেত্রী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো।
সোমবার পানামা থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, এই হৃদয়বিদারক সময়ে ভেনেজুয়েলার বিপন্ন মানুষের পাশে থাকতে তিনি দেশে ফিরতে চান। তবে অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে ভেনেজুয়েলার বাণিজ্যিক আকাশসীমা বন্ধ করে দেয়। আন্তর্জাতিক চাপের মুখে সেই সিদ্ধান্ত থেকে তারা সরে আসলেও, যারা তার প্রত্যাবর্তন সহজ করতে কাজ করছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে।
মাচাদো গত বছরের ডিসেম্বর থেকে নির্বাসনে আছেন এবং সম্প্রতি নরওয়ের রাজধানী অসলোতে গিয়ে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন। বর্তমানে ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের প্রধান মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দর সাধারণ বাণিজ্যিক ফ্লাইটের জন্য বন্ধ রয়েছে। তবে মানবিক সহায়তার জন্য বিমানবন্দরটি আংশিকভাবে পুনরায় চালু করা হয়েছে।
ভেনেজুয়েলার এই জোড়া ভূমিকম্প ও নতুন রাজনৈতিক উত্তেজনা এমন এক সময়ে তৈরি হলো, যখন সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এক মার্কিন সামরিক অভিযানে আটক করা হয়। বর্তমানে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। মাচাদোর নেতৃত্বাধীন বিরোধী জোট ২০২৪ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে তাদের প্রার্থী এদমুন্দো গঞ্জালেস উরুতিয়ার বিজয়ের দাবি করলেও, মাদুরো নিজেকে পুনর্নির্বাচিত ঘোষণা করেছেন।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।