
বরিশাল সংবাদদাতা :
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে। তিনি ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থক রাসেল হাওলাদারকে এআই প্রযুক্তি ব্যবহার করে ব্রাজিলের জার্সি পরানোর অভিযোগে শোকজ হন।
সোমবার (২৯ জুন) বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনি থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাসেলকে গ্রেপ্তার করা হয়। আটককালে তার গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল। কাউনিয়া থানা পুলিশ রাসেলের জার্সিটি উল্টো করে পরিয়ে ছবি তুলে বিএমপির মিডিয়া সেলে পাঠায়।
পরে বিএমপির মিডিয়া উইং থেকে এআই প্রযুক্তির মাধ্যমে ছবিতে জার্সি পরিবর্তন করে ব্রাজিলের জার্সি পরানো হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ জানিয়েছেন, শোকজের জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। মিডিয়া উইংয়ের পরিদর্শক মো. মনির হোসেন বলেন, তানজিল আহমেদকে কমিশনারের দপ্তরে তলব করা হয়েছে এবং তাকে সরিয়ে দেওয়া হতে পারে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।