অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, চট্টগ্রাম-৪ আসনে পুনর্নির্বাচন হলে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থী হতে কোনো বাধা থাকবে না। মঙ্গলবার (৩০ জুন) আসলাম চৌধুরীর শপথ নিয়ে আপিল বিভাগের রায়ের পর তিনি এ কথা বলেন।
তিনি উল্লেখ করেন, একজন ব্যক্তির অযোগ্যতা সারাজীবন থাকবে না। যদি আসলাম চৌধুরী পুনর্নির্বাচনে অযোগ্যতা কাটিয়ে উঠে যোগ্য হন, তবে নির্বাচনে অংশগ্রহণে বাধা থাকবে না।
এর আগে, ঋণ খেলাপি হওয়ার কারণে চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
গত ১৫ জুন শুনানি শেষে আপিল বিভাগের রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করা হয়েছিল।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।