
ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচক দলের সদস্যরা চলতি সপ্তাহে কাতারের রাজধানী দোহায় যেতে পারেন। তবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও কোনো বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ট্রাম্প তাঁর জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফকে আলোচক দলের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছেন। অন্যদিকে, ইরানও কাতারে একটি টেকনিক্যাল দল পাঠাচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এ সফরের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই।
বাঘাই আরও বলেন, আগামী দিনগুলোতে মার্কিন পক্ষের সঙ্গে কোনো স্তরেই আলোচনা বা বৈঠক হবে না। দুই পক্ষের মধ্যে বৈঠক হবে কি না, তা নিয়ে মতবিরোধ সমঝোতা স্মারকের ভঙ্গুরতাকে নতুন করে সামনে আনছে।
সমঝোতা মেনে এখনও হরমুজ প্রণালি স্বাভাবিক হয়নি। এই জলপথ বন্ধের সময় আরও দীর্ঘ হলে তা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে।
মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে সংঘাত বন্ধ এবং চূড়ান্ত চুক্তি করার জন্য সমঝোতা স্মারকের আওতায় ওয়াশিংটন ও তেহরান ৬০ দিনের আলোচনার সময় নির্ধারণ করেছে। তবে উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলেছে, যা শান্তি প্রক্রিয়ার অগ্রগতিকে থমকে দিচ্ছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।