
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চান্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে চান্দপুর ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, মাহফুজের বিরুদ্ধে আদালতের জারি করা দুটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৪-এর ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সশস্ত্র হামলার ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এছাড়াও মাদকসহ বিভিন্ন অভিযোগে তিনি আলোচিত ছিলেন।
এলাকাবাসীর দাবি, একসময় তিনি সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তবে পরবর্তীতে তাদের মধ্যে রাজনৈতিক বিরোধ সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় তার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করত।
মাহফুজের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে তার বা তার পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।