জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে বিচারক নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এ রায় ঘোষণা করে।
মামলার একমাত্র আসামি ইনুকে দুপুর ১টা ৪২ মিনিটে কাঠগড়ায় তোলা হয়। এরপর ২১১ পৃষ্ঠার রায় পড়া শুরু হয়। ট্রাইব্যুনাল-২ এর বিচারক শাহরিয়ার কবীর ইনুর বিরুদ্ধে আনা আটটি অভিযোগের বিস্তারিত তুলে ধরেন। রায়ের পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৫ মার্চ থেকে ইনুর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। দীর্ঘ তদন্তের পর ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ২০২২ সালের ৩০ নভেম্বর মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করা হয় এবং সাক্ষ্যগ্রহণ শুরু হয় ১ ডিসেম্বর।
মামলায় ১০ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন, যার মধ্যে তিনজন চাক্ষুষ সাক্ষী। অভিযোগে উল্লেখ করা হয়, ইনু আন্দোলনকারীদের বিএনপি-জামায়াত ও সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে সর্বোচ্চ বলপ্রয়োগের উসকানি দেন। এছাড়া তিনি পুলিশকে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন, যার ফলে কুষ্টিয়ায় গুলি ছোড়ার ঘটনা ঘটে।
এছাড়া, ইনু শেখ হাসিনার সভাপতিত্বে হওয়া সভায় উপস্থিত থেকে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের প্রস্তাব দেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ১৪ দলীয় জোটের সশস্ত্র ক্যাডারের হত্যাকাণ্ডকে বৈধতা দেন।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।