
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৫ মাস পর আবারও ৩৭ বিলিয়ন ডলারের ঘরে ফিরেছে। সোমবার (২৯ জুন) দিন শেষে দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, রপ্তানি আয় এবং বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতার কারণে এই বৃদ্ধি ঘটেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২২ সালের সেপ্টেম্বরে রিজার্ভ প্রথমবারের মতো ৩৭ বিলিয়ন ডলারের নিচে নেমে গিয়েছিল। বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩২ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। চলতি মাসের শুরুতে মোট রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৭৬ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বর্তমানে দেশের ব্যবহারযোগ্য রিজার্ভ প্রায় ২৯ বিলিয়ন ডলার, যা প্রতি মাসে গড়ে ৫ বিলিয়ন ডলার আমদানি ব্যয় বিবেচনায় ছয় মাসের আমদানি ব্যয় মেটানোর জন্য যথেষ্ট। ২০২১ সালের আগস্টে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিল, কিন্তু পরবর্তী সময়ে অর্থপাচার ও আমদানি ব্যয়ের বৃদ্ধির কারণে রিজার্ভ কমতে থাকে।
বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব নেওয়ার সময় মোট রিজার্ভ ছিল প্রায় ৩৪ বিলিয়ন ডলার। এরপর ধারাবাহিকভাবে রেমিট্যান্স বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় স্থিতিশীলতা ফেরার ফলে রিজার্ভ আবারও ৩৭ বিলিয়ন ডলারের ঘরে ফিরে এসেছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।