দেশের স্বাস্থ্য খাতের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, পল্লী স্বাস্থ্য কেন্দ্র থেকে মেডিকেল বিশ্ববিদ্যালয় পর্যন্ত রোগীদের মেঝেতে শুয়ে থাকার দৃশ্য অত্যন্ত লজ্জাজনক। বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা কপি অ্যান্ড পেস্ট ও জোড়াতালির নীতিতে চলছে, যা দ্রুত পরিবর্তন প্রয়োজন।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি দেশের অর্থনৈতিক সংকট, দুর্নীতি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অবস্থা নিয়ে কথা বলেন। তিনি দাবি করেন, বাজেট ইনসাফভিত্তিক হতে হবে এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের অধিকারকে অগ্রাধিকার দিতে হবে। দুর্নীতি ও জবাবদিহিতার অভাব উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।
শিক্ষা ব্যবস্থার অবনতির কথাও তুলে ধরেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর বিশ্ব র্যাংকিংয়ে কোনো সম্মানজনক স্থান নেই। কওমি মাদ্রাসা শিক্ষার প্রতি বাজেটে কোনো বরাদ্দ না থাকায় তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং সরকারের উচিত তাদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধান করা।
অর্থনৈতিক সংস্কার ও রাজস্ব আদায়ের বিষয়ে তিনি বলেন, সরকার সৎ হলে রাজস্ব আদায় বাড়ানো সম্ভব। ব্যবসায়ীদের করের বিষয়ে নিশ্চয়তা দেওয়া হলে তারা স্বপ্রণোদিত হয়ে আরও বেশি কর দেবেন। তিনি পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।