
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চিপস ও দই উৎপাদনকারী তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে খাদ্য উৎপাদনে নিষিদ্ধ রাসায়নিক ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়।
সোমবার (২৯ জুন) দুপুরে হাসিল বটতলা এলাকায় দুটি চিপস কারখানা এবং ধানগড়া বাজারে একটি দই-মিষ্টি উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেনের নেতৃত্বে অভিযানে মেসার্স ফাতেমা চিপস এবং মেসার্স নুরনবী চিপসকে ৭০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ধানগড়া বাজারের জয়া দধি মিষ্টান্ন ভান্ডারের বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে দই, মিষ্টি ও ঘি উৎপাদনের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থাও তদারকি করা হয়।
অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি, র্যাব সদস্য এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।